1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তারাকান্দায় এনসিপি ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পঠিত

তারাকান্দায় এনসিপি ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ এবং ঢাকার মিডফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন যুব ও ছাত্র আন্দোলন।

শনিবার (১২ জুলাই ২০২৫) বিকালে এইচ এ ডিজিটাল স্কুল ও কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দক্ষিণবাজার প্রদক্ষিণ করে উত্তরবাজারের ঈদগাহ মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাকান্দা উপজেলা শাখার সভাপতি মাওলানা মতিউর রহমান, সহ-সভাপতি মাওলানা আজিজুল হক আজাদী, সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর আলম এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাসুদ রানা ও ইউনুস আলী সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন।

বক্তারা দেশে চলমান নৈরাজ্য, চাঁদাবাজি, এবং মিডফোর্ড হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। সেইসঙ্গে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর