1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২১৬ বার পঠিত

ফেনীর পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

ফেনীর পরশুরামে বন্যায় প্লাবিত অসহায় ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।

রবিবার ১৩ জুলাই দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল, নদী তীরবর্তী ও বন্যা কবলিত অঞ্চলের দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি সমুদ্র ও নদী তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে ফেনী জেলার ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও সদর উপজেলার নিম্নাঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির ফলে সহস্রাধিক পরিবার বাস্তুচ্যুত হয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়। এছাড়াও অজস্র মানুষ পানিবন্দি হয়ে নিজ নিজ বাড়িতে মানবেতর জীবনযাপন করছে।

আজ ১৩ জুলাই রবিবার বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় ফেনীর পরশুরাম উপজেলাধীন সাতকুচিয়া, দক্ষিন বেড়াবাড়িয়া, শৈলিয়া, সাহেবনগর এবং চিতলিয়া এলাকায় বন্যা কবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি অসহায় ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর