1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা (ময়মনসিংহ):
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২২৫ বার পঠিত

তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা (ময়মনসিংহ):

মিডফোর্ড হাসপাতালে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা এবং খুলনায় যুবদল নেতা মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে তারাকান্দা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তারাকান্দা উপজেলা সদরের প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক, তারাকান্দা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান, ফুলপুর-তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা মোতাহার হোসেন তালুকদার।

তিনি বলেন, “দেশে ভয়াবহ দমন-পীড়ন চালিয়ে গণতন্ত্র হত্যা করা হচ্ছে। খুলনায় যুবদল নেতা মাহবুব হত্যার বিচার এবং মিডফোর্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে।

মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন:

তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আঃ সোবহান তালুকদার সোবহান

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশাদুল হক মন্ডল

যুবদলের পক্ষে উপস্থিত ছিলেন:

ফরিদ আকন্দ

এস এম আমিনুল

রুবেল আকন্দ

রফিক মাস্টার

সজীব আহমেদ

ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন:

আলমগীর হোসেন রকি

বক্তারা বিএনপির নেতাকর্মীদের ওপর ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, গুম-খুন-নির্যাতন বন্ধ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান।

সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর