1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তুরাগ থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০৬ বার পঠিত

তুরাগ থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি।

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা মহানগর উত্তর বিএনপির নির্দেশনায় তুরাগ থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। সোমবার রাজধানী তুরাগ কামারপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফার জামান। তিনি বলেন জনগণ যদি আমাদের ভোট দেয়, তবেই আমরা ক্ষমতায় আসব। জনগণের ভোট ছাড়া আমরা কখনোই ক্ষমতার স্বপ্ন দেখি না। তিনি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি নানা দুঃসময় পার করেছে। সে সময় অনেকেই দলের পাশে ছিলেন না। অনেকে দিনের আলোতে বিএনপির সঙ্গে থেকেও রাতের অন্ধকারে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলের গোপন তথ্য ফাঁস করেছে। অথচ এখন তারাই সামনে এসে বিএনপির নাম ভাঙিয়ে সংগঠনে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন, কিছু নামধারী ব্যক্তি বিএনপির পরিচয়ে চাঁদাবাজি করছে। কোনো চাঁদাবাজ বিএনপির সংগঠনের লোক হতে পারে না। এদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে এবং দলকে এদের হাত থেকে রক্ষা করতে হবে। এ সময় মোস্তফা জামান দলের প্রতি আস্থাশীল, ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি যুগ্ন আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান সেগুন,এ বি এম এ রাজ্জাক,আফাজ উদ্দিন,ফেরদৌসী আহমেদ মিষ্টি এম কফিল উদ্দিন। তুরাগ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক হারুনুর রশিদ খোকার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন থানা যুগ্ন আহ্বায়ক চানমিয়া বেপারী, রিপন হাসান খন্দকার,মহিউদ্দিন সোহাগ রাজা, আহবায়ক সদস্য আবদুল আলী,সাইদ হাসান সাগর, সাবেক যুবদল সভাপতি আলমাস আলী,সাধারণ সম্পাদক মামুনুর রশিদ তনময়,সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের খান আবুল,এবি সিদ্দিক, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম,৫২ নং ওয়ার্ড বিএনপি নেতা ইসহাক মিয়া, আজহার আলী আজা,তুরাগ থানা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোস্তফা কামাল, যুবদল নেতা মোস্তফা কামাল গোলাপ,শ্রমিক দল সভাপতি সিদ্দিকুর রহমান,সঞ্জিত মাহমুদ সুমন, ছাত্রদল সভাপতি আবির রহমান শুভ  মোঃ মোস্তফা কামাল  সাধারণ সম্পাদ কামাড়পাড়া ইউনিট মোঃ এম এ নাঈম বিএনপি নেতা মোঃ সেলিম বিএনপি জাফর বিএনপি নেতা  আরো উপস্থিত ছিলেন   বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি হাজী মোস্তফা জামান এবং ঢাকা মহানগর উত্তর ও তুরাগ থানা বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে কামারপাড়া স্কুল মাঠ প্রাঙ্গণে কয়েকটি নিম গাছের চারা রোপণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর