1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ভালুকায় আলোচিত তিন খুন মামলার অভিযুক্ত আসামি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

ভালুকায় আলোচিত তিন খুন মামলার অভিযুক্ত আসামি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্ত্রী, কন্যা ও পুত্রকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নজরুলকে আটক করা হয়। তাকে ময়মনসিংহের ভালুকা মডেল থানায় নিয়ে আসা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হত্যার মোটিভ ও বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

এর আগে সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌর শহরের পনাশাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার (২৫), মেয়ে রাইসা আক্তার (৭) ও ছেলে নীরব হোসেনের (২) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতদের স্বজনরা জানান, ঘটনার সময় রফিকুল ইসলাম রাতের ডিউটিতে ছিলেন। পরদিন সকালে বাসায় ফিরে এসে দরজায় তালা দেখতে পান। প্রতিবেশীদের সহযোগিতায় তালা ভেঙে ভেতরে ঢুকে তিনি স্ত্রীর ও দুই সন্তানের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। ঘটনার পর থেকে রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম নিখোঁজ ছিলেন। তিনি একই বাসার পাশের কক্ষে থাকতেন।

নিহত ময়নার বড় ভাই জহিরুল ইসলাম ওইদিন রাতেই ভালুকা মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় রফিকুলের ভাই নজরুল ইসলামকে প্রধান আসামি করা হয় এবং আরও ১-২ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

জানা গেছে, নজরুল ইসলাম আগে গাজীপুরের একটি হত্যা মামলায় দুই বছর জেল খেটেছেন। আড়াই মাস আগে বড় ভাই রফিকুল ইসলাম ৪০ হাজার টাকা দেনা করে নজরুলকে জামিনে মুক্ত করেন এবং এরপর থেকেই তারা একসঙ্গে বসবাস করছিলেন।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য নজরুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর