1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বীরগঞ্জের জাহিদুল দশমাইল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত, আহত-৬.

রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি.
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

বীরগঞ্জের জাহিদুল দশমাইল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত, আহত-৬.

রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি.

দিনাজপুর বীরগঞ্জের জাহিদুল ইসলাম (৩০) দশমাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত ৬জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

১৯ জুলাই’২০২৫ রাত ১১ টায় ইসলামিয়া কমিউনিটি হাসপাতালে অসুস্থ চাচাকে দেখে পরিবারের লোকজনের সঙ্গে বাড়ি ফিরার পথে দিনাজপুর দশমাইল হাইওয়ে নশিপুর কোল্ড স্টোরেজের সামনে এ ঘটনা ঘটে।

তারা অটো রিক্সা করে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা আম ভর্তি মক্কা মদিনা ঢাকা মেট্রো- ন- ১৭-৮৯১৩ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত জাহিদুল ইসলাম বীরগঞ্জ উপজেলার দেবীপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ট্রাক চালক ঘুমন্ত অবস্থায় ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটিয়েছে। ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিজপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস জানান, আহত ৬ জনের মধ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন এবং ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

১০ মাইল হাইওয়ে পুলিশের এস.আই রেজাউল করিম জানান, সংবাদ পেয়েই পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘাতক ট্রাকটি আটক রয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর