1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ভালুকায় সড়কে প্রাণ হারালেন পথচারী নবী হোসেন — অজ্ঞাত গাড়ির চাপায় মর্মান্তিক মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২০৩ বার পঠিত

ভালুকায় সড়কে প্রাণ হারালেন পথচারী নবী হোসেন — অজ্ঞাত গাড়ির চাপায় মর্মান্তিক মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় নবী হোসেন (৪৪) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই ২০২৫) রাতে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামে ভালুকা-মল্লিকবাড়ি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন একই গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রাতের দিকে নবী হোসেন রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় হঠাৎ একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে নবী হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ চন্দ্র জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক যানবাহন শনাক্তে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর