1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ভালুকায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

“ভালুকায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় আলী নূর (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আলী নূর নেত্রকোনা সদর উপজেলার লাইট ইঞ্জিন চল্লিশাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ উজ্জ্বল মিয়ার ছেলে। সে ভালুকার একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে সহকারী হিসেবে কাজ করত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি অজ্ঞাতনামা দ্রুতগতির যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলী নূরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তে মহাসড়কের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর