1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আশুলিয়ায় হত্যার পর স্ত্রীর লাশ পুড়িয়ে ফেলার স্বামীচেষ্টা,  পলাতক

মনির মন্ডল , সাভারঃ আশুলিয়ায় টংগাবাড়ি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পঠিত

আশুলিয়ায় হত্যার পর স্ত্রীর লাশ পুড়িয়ে ফেলার স্বামীচেষ্টা,  পলাতক

মনির মন্ডল , সাভারঃ আশুলিয়ায় টংগাবাড়ি

এলাকায় রোকসানা আমোঃক্তার (২৮) নামের এক গৃহবধূকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করে স্বামী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী।

রোববার (২০ এপ্রিল) ভোরে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সে শেরপুর জেলার আবদুর রশিদের মেয়ে।
আশুলিয়ার টংগাবাড়ী এলাকার কালাম মাদবরের বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, টংগাবাড়িতে রোকসানা আক্তার তাঁর স্বামী সোহাগকে নিয়ে কালাম মাতবরের পাঁচতলা ভবনের নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়ারা নিচতলা থেকে ধোঁয়াসহ পোড়া গন্ধ পান বাড়ির লোকজন। পরে তাঁরা নিচে নেমে রোকসানাদের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। এ সময় তাঁরা দরজা খুলে আগুন নেভান এবং আশুলিয়া থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তোষকে মোড়ানো অবস্থায় রোকসানার মরদেহ উদ্ধার করেন থানা নিয়ে আসেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, রোকসানার স্বামী মাদকাসক্ত ছিলেন এবং তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন তার স্বামী। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহত ব্যক্তির স্বামী পলাতক। এই ঘটনায় থানা একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর