1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ত্রিশালে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পঠিত

ত্রিশালে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহের ত্রিশালের গণমাধ্যমকর্মীরা।

রবিবার (১০ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা প্রেসক্লাব ও ত্রিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব ত্রিশালের সভাপতি সারোয়ার জাহান জুয়েল এবং সঞ্চালনা করেন নিউজ ২১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাজমুল হাসান জীবন।

মানববন্ধনে বক্তব্য রাখেন—ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ত্রিশাল বার্তা সম্পাদক শামীম আজাদ আনোয়ার, রঙধনু টিভির সম্পাদক ও প্রকাশক আনোয়ার সাদাত জাহাঙ্গীর, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনপিএস ত্রিশাল উপজেলা শাখার সভাপতি এটিএম মনিরুজ্জামান, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান কিরণ আকন্দ, ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফরাজি, জাগ্রত টিভির চেয়ারম্যান সোহেল রানা, ময়মনসিংহ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান রাব্বানী, কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের সাবেক সভাপতি শরীফ সাবের মনির, মৈত্রী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ জামান, আইবিএম টিভির নিউজ এডিটর জান্নাতুল ফারুকি, বিএমএফ টিভির জেলা প্রতিনিধি রবিউল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও দেশে তাদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। দুর্নীতি, চাঁদাবাজি বা অনিয়মের সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের হামলা, মামলা, হুমকি এমনকি হত্যার শিকার হতে হয়। তুহিন হত্যাকাণ্ডের মতো ঘটনাই প্রমাণ করে—সাংবাদিকদের নিরাপত্তায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে।

তারা আরও বলেন, সাগর-রুনি হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। বক্তারা দ্রুত তুহিন হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর