1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ভালুকায় দুই মাদক কারবারি গ্রেফতার,বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পঠিত

ভালুকায় দুই মাদক কারবারি গ্রেফতার,বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ বোতল বিদেশি মদ ও ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— মেহেদি হাসান (২৪) এবং মেহেদি হাসান রাব্বি (২৮)। পুলিশের অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নিষিদ্ধ মাদকদ্রব্য।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলছে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। জনগণের সহযোগিতায় এ ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব।”

বুধবার দুপুরে আটককৃতদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাদক চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, স্থানীয়রা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন। তারা মনে করেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযানে সমাজে ইতিবাচক প্রভাব পড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর