1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তারাকান্দায় পুকুর থেকে ১.৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

তারাকান্দায় পুকুর থেকে ১.৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাড়ির পাশের পুকুর থেকে আদিল হাসান মাহমুদ (১.৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে তার স্বজনরা। নিহত শিশুটি সদর উপজেলার বোররচর ইউনিয়নের কুষ্টিয়াপাড়া গ্রামের আল-আমিনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে গিয়ে বুধবার (২০ আগস্ট) দুপুরে নিখোঁজ হয়। শিশু আদিল তার পিতার সঙ্গে কাকনী ইউনিয়নের পানিহরি গ্রামে আকিকার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। আকিকা অনুষ্ঠানের পর মাংস বিতরণের ব্যস্ততায় শিশুটি হঠাৎ নিখোঁজ হয়। পরিবার দিনভর খোঁজাখুঁজি করার পরও তাকে পায়নি এবং রাতে থানায় নিখোঁজের জন্য জিডি করা হয়।

পরের দিন বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকালে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টিপু সুলতান গণমাধ্যমকে জানান, শিশুর মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

শুধু পরিবার নয়, পুরো এলাকা শোকাহত। স্থানীয়রা শিশু আদিলের অকাল মৃত্যুকে মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর