1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ বোমা উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ বোমা উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে সীমান্তে ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির চকপাড়া বিওপি’র সদস্যরা টহল দেওয়ার সময় এসব  বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করে।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন সদরে এক সংবাদ সম্মেলন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক,  লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য জানান।
তিনি বলেন,  ২৪ এপ্রিল  আনুমানিক দুপুর ২টার  সময় ৫৯ বিজিবি’র অধীনস্থ চকপাড়া বিওপির দায়িত্বপূর্ন এলাকার অজ্ঞাত স্থান দিয়ে অবৈধ বিস্ফোরক দ্রব্যাদি সীমান্ত এলাকা ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী শহর অভিমুখে পরিবহন হওয়ার সম্ভাবনা রয়েছে মর্মে গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির চকপাড়া বিওপির, সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রম ও টহল তৎপরতা বৃদ্ধি করে। সেই প্রেক্ষাপটে চকপাড়া বিওপি’র নায়েক মোঃ মাজেদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৪ হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান পরিচালনাকালে গাড়ীর জন্য অপেক্ষারত ০২জন ব্যক্তি বিজিবি টহল দলকে দেখামাত্রই তাদের নিকটে থাকা ০২টি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়। অতঃপর বিজিবি’র টহল দল ক্যারেট দুটি তল্লাশী করে লাল টেপ দিয়ে মোড়ানো ৯৯ টি ককটেল এবং কাচের বোতল দিয়ে তৈরি করা ৪০ টি পেট্রোল বোমা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত দ্রব্যাদি’র বিষয়ে জিডি করে শিবগঞ্জ থানায় জমা করা হবে।
তিনি আরও বলেন, সীমান্তে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক জাতীয় দ্রব্যাদির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং দেশের সাধারণ জনগণের জানমাল রক্ষার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। ভবিষ্যতে সীমান্ত এলাকা ব্যবহার করে যাতে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্যাদি দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে এবং দুষ্কৃতকারীরা অপতৎপরতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে বিজিবি সর্বদা সীমান্তে সজাগ থাকবে বিজিবি ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর