1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বন্ধুর বিয়েতে এসে নদীতে সাঁতার কাটাই কাল হলো বন্ধু”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৫১ বার পঠিত

“বন্ধুর বিয়েতে এসে নদীতে সাঁতার কাটাই কাল হলো বন্ধু”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

বন্ধুর বিয়েতে এসে নদীতে সাঁতার কাটাই কাল হলো অন্তর ইসলামের। ময়মনসিংহের ধোবাউড়ায় বন্ধুর বিয়েতে বেড়াতে এসে নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ২৮ শে আগস্ট ২০২৫ বিকালে উপজেলার ঘাগটিয়া নদীতে সাঁতার কাটতে গেলে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধ্যায় লাশ উদ্ধার করেছে।

মৃত অন্তর ইসলাম (১৯) বরিশাল জেলার গৌরনদী এলাকার বাসিন্দা।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঘোগড়ারপাড় গ্রামের বাবুল মিয়ার ছেলে হৃদয় মিয়ার বিয়ের অনুষ্ঠানে বেড়াতে আসেন তার সহপাঠী অন্তর ইসলামসহ আরও সাতজন বন্ধু। তারা সবাই ঢাকার শাহজাদপুরে একটি স্কুলে পড়াশোনা করে।

বুধবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার ভোরে তারাইকান্দি হৃদয়ের বাড়িতে বেড়াতে আসে তারা। দুপুর ২টার দিকে বিয়েবাড়ির পাশে ঘাগটিয়া নদীতে সাঁতার কাটতে নামে তারা। এ সময় নদীর মাঝখানে গিয়ে ডুবে গিয়ে নিখোঁজ হয় অন্তর ইসলাম। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধ্যায় নদী থেকে লাশ উদ্ধার করে।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে যায়। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর