1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

জামায়াত নেতাকে ‘কলিজা ছিঁড়ে’ফেলার হুমকি, উপজেলা বিএনপির আহ্বায়ককে শোকজ।

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৮৮ বার পঠিত

জামায়াত নেতাকে ‘কলিজা ছিঁড়ে’ফেলার হুমকি,
উপজেলা বিএনপির আহ্বায়ককে শোকজ।

 

 

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক আনিছুর রহমা‌নের অশালীন ও উত্তেজনাপূর্ণ ভি‌ডিও ভাইরাল এবং বি‌ভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় অভিযুক্ত ওই নেতা‌কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (১ মে) কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এ নোটিশ প্রদান ক‌রেন।

নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আপনি প্রকাশ্যে হুমকি প্রদান, অসংলগ্ন ও উত্তেজনাপূর্ণ ভাষায় বক্তব্য প্রদান করছেন এবং একটি রাজনৈতিক দল সম্পর্কে অশালীন ও অবমাননাকর মন্তব্য করেছেন।

ভিডিওতে ব্যবহৃত ভাষা এবং বক্তব্য সামগ্রীকভাবে দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। এ কারণে আপনার বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হল।

এর আগে গত ৩০ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৫২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান ক্ষিপ্ত হ‌য়ে উপ‌জেলা জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন রাজারহাট শাখার বায়তুলমাল সম্পাদক রুবেল মিয়াকে বলতে শোনা যায়।

সেখানে তাকে বলতে শোনা যায়, ‘কলিজা টানি ছিঁড়ি ফেলব, একবারে টানি ছিঁড়ি ফেলব তোমার, চেনো তুমি, এ চেনো। খুব পাওয়ার দেখাও, একবারে নিশ্চিহ্ন করে দেব তোমাক, চেনো বিএনপিকে। ভি‌ডিও‌টি প্রকাশ হ‌লে জেলা জু‌ড়ে নানা সমা‌লোচনা শুরু হয়।

বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন রাজারহাট শাখার বায়তুলমাল সম্পাদক রুবেল মিয়া বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দামারী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের কমিটি নিয়ে অভিভাবক সমাবেশে বিদ্যালয় কমিটির সভাপতি পদ নিয়ে বাকবিতণ্ডা হয়।

পরে বিকেলে থানা মোড়ে আমায় ডেকে নিয়ে আনিছুর রহমানের নেতৃত্বে কয়েকজন আমাকে চড়থাপ্পড় মারেন, লাঞ্চিত ও গালিগালাজ করেন।
এ বিষয়ে এখনো মামলা করিনি। তবে দলের (জামায়াতে ইসলামী) ঊর্ধ্বতন নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে মামলা করা হ‌বে।

অভিযুক্ত উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান বলেন, নো‌টিশ পে‌য়ে‌ছি, ব‌্যাখ‌্যা দিব।

কু‌ড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, অভিযুক্ত আনিছুর রহমানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তিনি ব্যাখ্যা দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর