দিনাজপুর বিরল সীমান্ত :২-বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে ২- ভারতীয়কে আটক করলো গ্রামবাসী=============
দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
প্রকাশের সময় :
শুক্রবার, ২ মে, ২০২৫
১০৯
বার পঠিত
দিনাজপুর বিরল সীমান্ত :২-বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে ২- ভারতীয়কে আটক করলো গ্রামবাসী
তানভীর আহাম্মেদ ,দিনাজপুর প্রতিনিধি:——-
দিনাজপুর বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ, তাৎক্ষণিক দুই ভারতীয়কে আটক করেছে গ্রামবাসী।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ৩২০ মেইন পিলারের সাব পিলার ১০ এর কাছে এই ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার এসআই কাওসার।
আটক বাংলাদেশীরা হলেন- ওই এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম (৫০) ও এনামুল ইসলামের ছেলে মাসুম (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বিএসএফ’র সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়।
এ ঘটনার পর দুই ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।