1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

সোহাগ মিয়া ,তুরাগ ঢাকা
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৭১ বার পঠিত

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ আমানুল্লাহ আমান

মো: সোহাগ মিয়া ,তুরাগ ঢাকা

:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজধানীর তুরাগ থানা বিএনপির আহবায়ক  ও ঢাকা মহানগর উত্তর ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আমানুল্লাহ আমান । দৈনিক বাংলা নিউজ টিভিকে সাক্ষাৎকার  বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে ঈদুল ফিতর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদ শুধুমাত্র আনন্দের দিন নয়; এটি আত্মিক উজ্জীবন, দান-সদকার চর্চা এবং মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধির এক মহৎ উপলক্ষ। তিনি আরও বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সে জন্য সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শনের মাধ্যমে ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, সবাই মিলেমিশে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। মোঃ আমানুল্লাহ আমান  বলেন, কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তিনি তুরাগ এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ৫৩ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, পরিবেশ রক্ষা এবং জনগণের জীবনমান উন্নয়নে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে চান। তিনি আরও উল্লেখ করেন, প্রতিবছর ঈদকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তার কাছে বিশেষ আনন্দের বিষয়। চলতি বছরও তিনি ৫৩ নং ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান,  খেলাধুলার আয়োজন এবং অসহায় মানুষের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তিনি বলেন, রাজনীতির পাশাপাশি মানুষের পাশে থাকা আমার অঙ্গীকার। মানুষের দুঃখ-দুর্দশার সময় তাদের পাশে দাঁড়াতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও নিয়মিত সম্পৃক্ত। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও সুখ-সমৃদ্ধিতে ভরা একটি আনন্দময় কামনা করেছেন।বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া ও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেছেন। ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর