1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ঈদ উপলক্ষে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা দিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আব্দুস সালাম

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪০ বার পঠিত

ঈদ উপলক্ষে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা দিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আব্দুস সালাম

:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ রাজধানীর উত্তরা পশ্চিম থানা ও তুরাগ এলাকার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতা আব্দুস সালাম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনটি মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধির এক অনন্য সুযোগ তৈরি করে। ঈদের এই আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এই কামনা করেন তিনি। আব্দুস সালাম বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সদস্য সচিব হাজী মোস্তফা জামান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এফ এম জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকেও তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ । তিনি আরও বলেন, রাজনীতির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে উত্তরা পশ্চিম থানা ও তুরাগ এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে পবিত্র রমজান মাসে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ইফতার মাহফিলের আয়োজন, খাদ্যসামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণসহ নানা ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। আব্দুস সালাম বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ ও নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সমাজের উন্নয়নে কাজ করাই তার রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার। ভবিষ্যতেও তিনি এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে জানান। তিনি আরও বলেন, ঈদুল ফিতরের শিক্ষা আমাদের আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিকতার পথে চলতে উদ্বুদ্ধ করে। তাই ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি।পরিশেষে বিএনপির এই সিনিয়র নেতা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উত্তরা পশ্চিম থানা ও তুরাগ এলাকার সর্বস্তরের মানুষসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর