
পবিত্র ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজন আহমেদ
মো: শাহজালাল সুমন,ঢাকা
: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল তুরাগ থানা শাখার আহ্বায়ক রাজন আহমেদ। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য নিয়ে আসে আনন্দ, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তির বার্তা। ঈদ মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তাই ঈদের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। রাজন আহমেদ বলেন, ঢাকা-১৮ আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা, মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এর পক্ষ থেকেও তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দঘন মুহূর্ত দেশের মানুষের জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। এছাড়াও তিনি ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সাধারণ সম্পাদক এম এ হান্নান খান এর পক্ষ থেকেও দেশবাসীকে আন্তরিক ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। রাজন আহমেদ আরও বলেন, পবিত্র ঈদের শিক্ষা আমাদেরকে ন্যায়, মানবতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে অনুপ্রাণিত করে। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি দেশবাসীসহ তুরাগ থানা এলাকার সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।