1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন হাজী চান মিয়া বেপারী।

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন হাজী চান মিয়া বেপারী।

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা

ঢাকা: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী, বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তুরাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নানা আয়োজনে দিনটি পালন করেছেন।

এ উপলক্ষে তুরাগ থানা বিএনপির নেতা হাজী চান মিয়া এক বিবৃতিতে ডা. জোবাইদা রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিতে হাজী চান মিয়া বলেন, “ডা. জোবাইদা রহমান শুধু একজন মেধাবী চিকিৎসকই নন, তিনি গণতন্ত্রকামী মানুষের প্রতীক। তার ত্যাগ ও সংগ্রাম আমাদের সবার জন্য অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তার মতো মানুষদের আদর্শ আমাদের পথ দেখাবে।”

জন্মবার্ষিকী উপলক্ষে তুরাগ এলাকার বিভিন্ন মসজিদে বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেই সাথে এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

তুরাগ থানা বিএনপির নেতাকর্মীরা জানান, ডা. জোবাইদা রহমানের জন্মদিনকে ঘিরে সারাদিন এলাকায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।

ডা. জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজের কৃতী শিক্ষার্থী এবং লন্ডনে চিকিৎসা পেশার সাথে যুক্ত। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকার জন্যও তিনি সর্বমহলে প্রশংসিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর