
ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
ঢাকা-১৮ আসনের জনপ্রিয় সংসদ সদস্য, জননেতা এস এম জাহাঙ্গীর ভাইয়ের সুনাম ও জনপ্রিয়তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এস এম জাহাঙ্গীর ভাই দীর্ঘদিন ধরে ঢাকা-১৮ এর মাটি ও মানুষের সাথে আছেন। উন্নয়ন, গণমানুষের অধিকার আদায় এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা সর্বজনবিদিত। নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা আসলে বিএনপির ঐক্য এবং ঢাকা-১৮ এর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার একটি গভীর ষড়যন্ত্রের অংশ।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা-১৮ এর বিএনপির তৃণমূলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ এস এম জাহাঙ্গীর ভাইয়ের সাথে ঐক্যবদ্ধ আছেন। কোনো অপপ্রচার, চক্রান্ত কিংবা মিথ্যাচার দিয়ে তার জনসমর্থনকে বিন্দুমাত্রও টলানো যাবে না।
আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাব, যারা এই ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
একইসাথে দলের সকল স্তরের নেতা-কর্মীদের অনুরোধ করব, কোনো ধরনের গুজবে কান না দিয়ে দলের শৃঙ্খলা বজায় রেখে এস এম জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।