1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তুরাগে দুই সাংবাদিক নিহতের পরিবারকে লাশ দাফন কাফনের জন্য ৫০ হাজার টাকা অনুদান দিলেন বিএনপি নেতা হাজী চান মিয়া বেপারী

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত

তুরাগে দুই সাংবাদিক নিহতের পরিবারকে লাশ দাফন কাফনের জন্য ৫০ হাজার টাকা অনুদান দিলেন বিএনপি নেতা হাজী চান মিয়া বেপারী

 

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি

পেশাগত দায়িত্ব পালনকালে নিহত দুই সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মানবিক নেতা হাজী মোঃ চান মিয়া বেপারী। সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করে নিহতদের দাফন-কাফনের জন্য তিনি নগদ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে তুরাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নিহত সাংবাদিকদের পরিবারের হাতে এই অনুদান তুলে দেন তিনি। এ সময় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

হাজী চান মিয়া বেপারী বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সত্য প্রকাশ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারকে আমরা একা ছেড়ে দিতে পারি না। এটি কোনো দান নয়, এটি আমাদের মানবিক দায়িত্ব। বিএনপি সবসময় মেহনতি মানুষ ও গণমাধ্যমকর্মীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিক বান্ধব নেতা হিসেবে আমি মনে করি, কলম যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা অন্যায়ের বিরুদ্ধে লিখতে গিয়ে প্রাণ হারিয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।”

অনুদান গ্রহণ করে নিহত সাংবাদিকদের এক স্বজন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “এই কঠিন সময়ে হাজী চান মিয়া বেপারী ভাই যে সহযোগিতার হাত বাড়িয়েছেন তা আমরা আজীবন মনে রাখবো।”

অনুষ্ঠানে তুরাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর