1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

জারুল খাল প্রকল্পে অনিয়মের সুযোগ নেই, সরকারি অর্থের অপচয় রোধে ট্রেজারিতে জমা

মোঃ সোহাগ মিয়া  *ফুলপুর, ময়মনসিংহ প্রতিনিধি* *২৮ জুলাই ২০২৬*
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

জারুল খাল প্রকল্পে অনিয়মের সুযোগ নেই, সরকারি অর্থের অপচয় রোধে ট্রেজারিতে জমা

 

মোঃ সোহাগ মিয়া

*ফুলপুর, ময়মনসিংহ প্রতিনিধি*
*২৮ জুলাই ২০২৬*

 

 

সরকারি অর্থের অপচয় রোধে দৃষ্টান্ত স্থাপন করল ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসন। অপ্রয়োজনীয় হওয়ায় রূপসী ইউনিয়নের জারুল খাল খন ও বৃক্ষরোপণ প্রকল্পের জন্য বরাদ্দকৃত ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা পুরোটাই সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।

 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপির আওতায় রূপসী ইউনিয়নের জারুল খালের পাঁচ কিলোমিটার অংশ খননের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রকল্পের আওতায় খাল খননের পাশাপাশি দুই পাড়ে বৃক্ষরোপণের পরিকল্পনাও ছিল।

 

তবে কাজ শুর আগে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় খালটি আগে থেকেই পর্যাপ্ত খনন করা আছে। নতুন করে মাটি কাটার প্রয়োজন নেই। এছাড়া নির্ধারিত সময়ে খালে পানি থাকায় ইজিপির নিয়ম অনুযায়ী খনকাজও শুরু করা সম্ভব হয়নি।

 

এই অবস্থায় প্রকল্প বাস্তবায়ন না করে বরাদ্দকৃত পুরো অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। ইতোমধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

 

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ বলেন, “আমরা চাই প্রতিটি টাকার সঠিক হিসাব থাকুক। যেখানে কাজের প্রয়োজন নেই সেখানে শুধু বরাদ্দ খরচ করার জন্য প্রকল্প চালানো যায় না। সরকারি অর্থের অপচয় রোধ করতেই অব্যয়িত পুরো অর্থ ফেরত দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে ইজিপির আওতায় খাল খননের আগে আরও যাচাই-বাছাই করা হবে। যে সব স্থানে পানি নিষ্কাশন ও কৃষির জন্য প্রকৃত প্রয়োজন রয়েছে, কেবল সেখানেই প্রকল্প গ্রহণ করা হবে।

 

স্থানীয়দের মতে, জারুল খাল দিয়ে বর্ষায় পানি নিষ্কাশন হয়। কয়েক বছর আগেও এটি খনন করা হয়েছিল। তাই নতুন করে বরাদ্দ এলেও কাজ না হওয়ায় এলাকাবাসীর মধ্যে কোনো ক্ষোভ নেই। বরং প্রশাসনের এই স্বচ্ছ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

 

ইজিপি কর্মসূচির মূল লক্ষ্য মৌসুমী বেকারত্ব কমিয়ে অতিদরিদ্র পরিবারের সদস্যদের ৪০ দিনের অস্থায়ী কর্মসংস্থান দেওয়া। সে কারণে বরাদ্দ ফেরত গেলেও আগামীতে উপযুক্ত প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের কাজের সুযোগ তৈরি করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

 

ফুলপুর উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সরকারি সম্পদের দায়িত্বশীল ব্যবহারের উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর