1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ফুলপুর-তারাকান্দায় ৪টি ইউনিয়ন পরিষদে নতুন কমপ্লেক্স ভবন, বরাদ্দ অনুমোদন করলেন মোতাহার হোসেন তালুকদার

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত

ফুলপুর-তারাকান্দায় ৪টি ইউনিয়ন পরিষদে নতুন কমপ্লেক্স ভবন, বরাদ্দ অনুমোদন করলেন মোতাহার হোসেন তালুকদার

মোঃ সোহাগ মিয়া
ময়মনসিংহ:

 

জননেতা মোতাহার হোসেন তালুকদারের নিরলস প্রচেষ্টায় ফুলপুর ও তারাকান্দা উপজেলার মানুষের জন্য বড় সুখবর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি-এর ইউপিসিসিপি প্রকল্পের আওতায় ৪টি ইউনিয়ন পরিষদে আধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণের বরাদ্দ চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে।

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার দীর্ঘদিন ধরে এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তার উদ্যোগেই এবার ইউনিয়ন পরিষদগুলোর সেবার মান আরও সহজ ও দ্রুত করার পথ খুলল।

 

– *ফুলপুর উপজেলা:* ২নং রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ
– *ফুলপুর উপজেলা:* ৮নং রূপসী ইউনিয়ন পরিষদ
– *তারাকান্দা উপজেলা:* ৬নং ঢাকুয়া ইউনিয়ন পরিষদ
– *তারাকান্দা উপজেলা:* ৮নং কামারিয়া ইউনিয়ন পরিষদ।

 

*কী সুবিধা মিলবে*
ইউপিসিসিপি বা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের অধীনে নির্মিত এই ভবনগুলোতে থাকবে আধুনিক অফিস কক্ষ, সেবা কেন্দ্র, সভা কক্ষ ও নাগরিক সেবার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা। ভবনগুলো চালু হলে স্থানীয় জনগণ জন্মনিবন্ধন, চারিত্রিক সনদ, ভাতা, বিচার-সালিশসহ সরকারি সব সেবা এক ছাদের নিচে দ্রুত পাবেন।

 

এলজিইডি সূত্র জানায়, নতুন কমপ্লেক্সগুলো নির্মিত হলে শুধু অবকাঠামোই উন্নত হবে না, ইউনিয়ন পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতাও বাড়বে। এটি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি ফুলপুর-তারাকান্দার সার্বিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

 

*কৃতজ্ঞতা জানালো এলাকাবাসী*
এই বরাদ্দের খবরে ফুলপুর-তারাকান্দার সর্বস্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছেন। এলাকাবাসীর পক্ষ থেকে জননেতা মোতাহার হোসেন তালুকদারের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। তারা বলছেন, তার দূরদর্শী নেতৃত্ব ও প্রশাসনিক তৎপরতার কারণেই দীর্ঘদিনের এই চাহিদা পূরণ হতে যাচ্ছে।

 

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। খুব শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর