1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

নওগাঁয় আলোচনা সভা ও কেক কাটা মধ্য দিয়ে বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ সারোয়ার হোসেন অপু   জেলা প্রতিনিধি:(নওগাঁ) 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১৮ বার পঠিত

নওগাঁয় আলোচনা সভা ও কেক কাটা মধ্য দিয়ে বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ সারোয়ার হোসেন অপু

জেলা প্রতিনিধি:(নওগাঁ)

বাংলা টিভি ৯ম বর্ষে পর্দাপণ উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে সোমবার দুপুর ১২ টায় মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টের সেমিনার কক্ষে এর আয়োজন করেন বাংলা টিভির নওগাঁ প্রতিনিধি আশরাফুল ইসলাম  নয়ন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইবনুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিত হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মাসুদ হাসান তুহিন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমরুল কায়েস , সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি মোফাজ্জল হোসেন, যমুনা টিভির নিজস্ব প্রতিনিধি শফিক ছোটন, বরেন্দ্র রেডিওর অনুষ্ঠান প্রধান ও কথাসাহিত্যিক মাহফুজ ফারুক, সিনিয়র সাংবাদিক ও বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন  প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক স্বাধীন দেশ নওগাঁ জেলা প্রতিনিধি আবু রায়হান লিটন, দপ্তর সম্পাদক ও দৈনিক বিজয় পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ সারোয়ার হোসেন অপু, দৈনিক আজকালের খবর এর বদলগাছী উপজেলা প্রতিনিধি সিয়াম সিদ্দিক সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে , সফলতা কামনা করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর