1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

উত্তরা দলিপাড়া এ এম স্কুল এন্ড কলেজের এসএসি ২০২৬-এ গৌরবময় ফলাফল* *পাশের হার ৯৭%, গোল্ডেন প্লাস সহ কৃতিত্বপূর্ণ সাফল্য

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পঠিত

উত্তরা দলিপাড়া এ এম স্কুল এন্ড কলেজের এসএসি ২০২৬-এ গৌরবময় ফলাফল*

*পাশের হার ৯৭%, গোল্ডেন প্লাস সহ কৃতিত্বপূর্ণ সাফল্য

মোঃ সোহাগ মিয়া প্রতিবেদনে

রাজধানীর উত্তরা দলিপাড়া অবস্থিত এম স্কুল এন্ড কলেজ এসএসসি ২০২৬ পরীক্ষায় আবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাশের হার দাঁড়িয়েছে ৯৭%। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী গোল্ডেন প্লাস পেয়ে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, কঠোর পড়াশোনা, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক তদারকি এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এবছর এত ভালো ফল সম্ভব হয়েছে।

এ এম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু তাহের খান আবুল  এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, “১৯৯২ সালে প্রতিষ্ঠিত আমাদের এই বিদ্যাপীঠ শুরু থেকেই গুণগত শিক্ষা নিশ্চিত করে আসছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আজকের এই অবস্থানে এসেছি। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা ধরে রাখবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “যেসব শিক্ষার্থী গোল্ডেন প্লাস সহ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরকে আন্তরিক অভিনন্দন। একইসাথে যারা অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার্থীদের গড়ে তুলেছেন সেই সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং সহযোগিতা করেছেন অভিভাবকবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।”

শিক্ষক-শিক্ষিকারা জানান, বছরজুড়ে নিয়মিত ক্লাস, মডেল টেস্ট এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ কেয়ার ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়। অভিভাবকরাও সন্তানদের পড়াশোনার বিষয়ে সচেতন থাকায় ফলাফলে এর ইতিবাচক প্রভাব পড়েছে।

উত্তরা দলিপাড়া এলাকায় শিক্ষা বিস্তারে এম স্কুল এন্ড কলেজ ১৯৯২ সাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানটির এমন ধারাবাহিক সাফল্য এলাকার শিক্ষার মানোন্নয়নে নতুন অনুপ্রেরণা যোগ করবে বলে মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর