1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

আশুলিয়ার চাঞ্চল্যকর রুবেল হত্যাকান্ডের মূল হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

আশুলিয়ার চাঞ্চল্যকর রুবেল হত্যাকান্ডের মূল হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

মোঃ মনির মন্ডল, সাভারঃ আশুলিয়া থানাধীন পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডল (৪০) কে নৃশংসভাবে হত্যাকান্ডের অন্যতম মূলহোতা আমজাদ মন্ডল(৪৫)সহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গ্রেফতারকৃত আসামিরা বলেন,আমজাদ মন্ডল(৪৫), পিতা-আশরাফ আলী, সাং-পাড়াগ্রাম, থানা-আশুলিয়া, জেলা- ঢাকা ও মোঃ জুয়েল (৩৬), পিতা-সেরাজ উদ্দিন মাদবর, সাং-পাড়াগ্রাম, থানা-আশুলিয়া, জেলা- ঢাকা।

র‍্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ০৯ মে ২০২৫ তারিখ সন্ধ্যায় ধামরাই থানাধীন কালামপুর এলাকায় অভিযান পরিচালনা করে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডল (৪০) কে নৃশংসভাবে হত্যাকান্ডের অন্যতম মূলহোতা আমজাদ মন্ডল(৪৫)সহ সহযোগী জুয়েল (৩৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

রুবেল মণ্ডল (৪০) আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার জনৈক নায়েব আলী মণ্ডলের ছেলে। ভিকটিম তার বড় ভাইয়ের মাছের ঘের, ঝুট ও বালুর ব্যবসা দেখাশোনা করতো এবং বেশ কিছু দিন যাবৎ ধৃত আসামীদ্বয়ের সাথে ভিকটিমের মাছের ঘের নিয়ে বিবাদ সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে গত ০৭/০৫/২০২৫ ইং তারিখ সকালে ভিকটিম রুবেল মন্ডল(৪০)’কে মাছের ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে বিবাদের মিমাংসার কথা বলে বিবাদীরা আশুলিয়া থানাধীন পাড়াগ্রামের একটি অফিসে ডেকে নেয় এবং একই দিনে ভিকটিম রুবেল মন্ডল এর নিজ মাছের ঘেরের পাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়

পরবর্তীতে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে ভিকটিমের পরিবার ও আশুলিয়া থানাকে অবহতি করে। এ সংক্রান্তে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব -৪ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হলে র‍্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকান্ডের জড়িত অপরাধীদেরকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডল (৪০) হত্যাকান্ডের নিম্নবর্ণিত আসামীদ্বয়কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম এর সাথে দীর্ঘ দিন যাবৎ মাছের ঘের নিয়ে বিবাদের জেরে ধারালো চাকু দিয়ে কুপিয়ে জভিকটিমকে হত্যা করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আশুলিয়া থানাধীন পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডল (৪০) কে নৃশংসভাবে হত্যাকান্ডের অন্যতম মূলহোতা আমজাদ মন্ডল(৪৫)সহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গ্রেফতারকৃত আসামিরা বলেন,আমজাদ মন্ডল(৪৫), পিতা-আশরাফ আলী, সাং-পাড়াগ্রাম, থানা-আশুলিয়া, জেলা- ঢাকা ও মোঃ জুয়েল (৩৬), পিতা-সেরাজ উদ্দিন মাদবর, সাং-পাড়াগ্রাম, থানা-আশুলিয়া, জেলা- ঢাকা।

র‍্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ০৯ মে ২০২৫ তারিখ সন্ধ্যায় ধামরাই থানাধীন কালামপুর এলাকায় অভিযান পরিচালনা করে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডল (৪০) কে নৃশংসভাবে হত্যাকান্ডের অন্যতম মূলহোতা আমজাদ মন্ডল(৪৫)সহ সহযোগী জুয়েল (৩৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

রুবেল মণ্ডল (৪০) আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার জনৈক নায়েব আলী মণ্ডলের ছেলে। ভিকটিম তার বড় ভাইয়ের মাছের ঘের, ঝুট ও বালুর ব্যবসা দেখাশোনা করতো এবং বেশ কিছু দিন যাবৎ ধৃত আসামীদ্বয়ের সাথে ভিকটিমের মাছের ঘের নিয়ে বিবাদ সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে গত ০৭/০৫/২০২৫ ইং তারিখ সকালে ভিকটিম রুবেল মন্ডল(৪০)’কে মাছের ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে বিবাদের মিমাংসার কথা বলে বিবাদীরা আশুলিয়া থানাধীন পাড়াগ্রামের একটি অফিসে ডেকে নেয় এবং একই দিনে ভিকটিম রুবেল মন্ডল এর নিজ মাছের ঘেরের পাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে ভিকটিমের পরিবার ও আশুলিয়া থানাকে অবহতি করে। এ সংক্রান্তে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব -৪ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হলে র‍্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকান্ডের জড়িত অপরাধীদেরকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডল (৪০) হত্যাকান্ডের নিম্নবর্ণিত আসামীদ্বয়কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম এর সাথে দীর্ঘ দিন যাবৎ মাছের ঘের নিয়ে বিবাদের জেরে ধারালো চাকু দিয়ে কুপিয়ে জভিকটিমকে হত্যা করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর