
*ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন শ্রমিক দল তুরাগ থানার সদস্য সচিব সঞ্জিত মাহমুদ সুমন*
মোঃ সোহাগ মিয়া উত্তরা নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তুরাগ থানা শ্রমিক দলের সদস্য সচিব সঞ্জিত মাহমুদ সুমন তুরাগবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শিক্ষা। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.) এর আত্মত্যাগের আদর্শ ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
সঞ্জিত মাহমুদ সুমন আরও বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও শোষণমুক্ত সমাজ গড়তে কুরবানির প্রকৃত শিক্ষা আমাদের অনুপ্রেরণা জোগায়। এই ঈদে আমরা যেন অসহায়, দুস্থ ও শ্রমিক ভাই-বোনদের পাশে দাঁড়াই এবং তাদের মুখে হাসি ফোটাই।”
তিনি তুরাগ থানার সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি দেশের চলমান সংকট উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
“মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সবার কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতিকে সকল বিপদ থেকে হেফাজত করেন। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক” – বলেন শ্রমিক দল নেতা সঞ্জিত মাহমুদ সুমন।