1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর থেকে ইয়াবা ও ট্যাপেন্টডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারি র‍্যাব ৫ এর হাতে আটক

মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৩২ বার পঠিত

বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর থেকে ইয়াবা ও ট্যাপেন্টডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারি র‍্যাব ৫ এর হাতে আটক

মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে ৫০ পিস ইয়াবা এবং ১৪ পিস ট্যাপেন্টাডলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫ । ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে বদলগাছী উপজেলার পাহাড়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত মোঃ আসাদুল ইসলাম (৫২), পিতা-মোঃ বাবুল মন্ডল, গ্ৰাম-বিশপাড়া, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ এবং মোঃ আব্দুল মজিদ হিরা (৪৭), পিতা-মৃত আক্কাজ আলী সর্দার, গ্ৰাম-চৌধুরীপাড়া, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাট।

২৫ এপ্রিল (শুক্রবার) সকাল ১১.১৭ মিনিটে জয়পুরহাট র‍্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত আসাদুল ও আব্দুল মজিদ হিরা দুজন চিহ্নিত মাদক কারবারী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‍্যাব এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের বিষয়টি জানতে পেরে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের আভিযানিক দল বদলগাছী থানার পাহাড়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় আসাদুল এবং মজিদ এর নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫০ পিস ইয়াবা, ১৪ পিস ট্যাপেন্টাডল, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮,৮০০/- টাকা এবং ১টি  মোটর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর