1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

মাদক ও কিশোরগ্যাংমুক্ত ৫৩ নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ ভূঁইয়ার ঈদুল আজহার শুভেচ্ছা*।

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯৯ বার পঠিত

*মাদক ও কিশোরগ্যাংমুক্ত ৫৩ নং ওয়ার্ড গড়ার প্রত্যয়: তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ ভূঁইয়ার ঈদুল আজহার শুভেচ্ছা*।

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধিঃ

*তুরাগ, ঢাকা | ২১ মে ২০২৬*মাদক ও কিশোরগ্যাংমুক্ত নিরাপদ ৫৩ নং ওয়ার্ড গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মোঃ আমানুল্লাহ ভূঁইয়া। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫৩ নং ওয়ার্ডবাসী ও তুরাগের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আমানুল্লাহ ভূঁইয়া বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ। ঈদুল আজহার শিক্ষা আমাদের পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়।”

তিনি আরও বলেন, “আমাদের তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হবে। কিশোরগ্যাং কালচার আমাদের ওয়ার্ডের শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ৫৩ নং ওয়ার্ডকে মাদক ও কিশোরগ্যাংমুক্ত একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য অভিভাবক, শিক্ষক, মসজিদের ইমাম ও সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।”

আমানুল্লাহ ভূঁইয়া ওয়ার্ডের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বার্তায় তিনি তুরাগবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি অনুরোধ জানান। ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। আবার সবাইকে ঈদ মোবারক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর