1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

* মাদক-চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ৫৩ নং ওয়ার্ড গড়ার অঙ্গীকার ও তুরাগবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলী*

জেসমিন আক্তার উত্তরা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত

* মাদক-চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত ৫৩ নং ওয়ার্ড গড়ার অঙ্গীকার ও তুরাগবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলী*

জেসমিন আক্তার উত্তরা প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তুরাগবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল আলী। একইসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নং ওয়ার্ডকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আব্দুল আলী বলেন, _”ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত করে। তুরাগের প্রতিটি ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, এই কামনা করি।”_

তিনি আরও বলেন, _”৫৩ নং ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের যন্ত্রণা ভোগ করছে। যুবসমাজ ধ্বংস হচ্ছে মাদকের ছোবলে। ব্যবসায়ীরা চাঁদাবাজদের কাছে জিম্মি। এই অবস্থার পরিবর্তন আনতে হবে। আমি ওয়ার্ডবাসীকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত ৫৩ নং ওয়ার্ড উপহার দিতে বদ্ধপরিকর।”_

এ সময় তিনি ওয়ার্ডের সকল শ্রেণি-পেশার মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিএনপির এই নেতা বলেন, _”দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক ব্যাধি দূর করাও আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের এই পবিত্র দিনে আসুন আমরা সবাই শপথ নিই, অন্যায়ের কাছে মাথা নত করব না।”_

বার্তার শেষে তিনি তুরাগবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি অনুরোধ জানান।

_উল্লেখ্য, আব্দুল আলী দীর্ঘদিন ধরে তুরাগ থানা বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর