1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

স্যালুট হে সংগ্রামী

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৭৫ বার পঠিত

স্যালুট হে সংগ্রামী
হামিদুল ইসলাম সরকার

গণতন্ত্রের মানসকন্যা
আপসহীন নেত্রী তুমি,
স্বৈরশাসক হটিয়েছো
কাঁপিয়ে রাজপথ-ভূমি।

নব্বইয়ের গণআন্দোলনে
রাজপথে কাটে দিনরাত,
হুমকি দিয়েছে স্বৈরশাসক
গোপনে বাড়াওনি হাত।

নির্যাতন ও কারাবরণ
মেনে নিয়েছো তুমি,
জীবন দিয়েই প্রমাণিত
ভালোবেসেছো ভূমি।

দেশ ও দেশের মানুষ ছিল
জীবনের চেয়ে মূল্যবান,
অকপটে সয়েছো জুলুম
আপসকে দাওনি স্থান।

অল্প বয়সে স্বামীকে হারাও
ফ্যাসিস্ট কেড়েছে সন্তান,
এতো জুলুম, এতো নির্যাতন
পরাজয় করেছে প্রস্থান।

স্যালুট তোমাকে হে সংগ্রামী
হৃদয় থেকে দোয়া-সম্মান,
বিধাতার কাছে শুধু প্রার্থনা
জান্নাতে হোক বাসস্থান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর