1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

বিশেষ প্রতিবেদন | রাতের আঁধারে চুরি | নজরুল বাউলের ঘরে লুটপাট

: মোঃ জামান মিয়া
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

বিশেষ প্রতিবেদন | রাতের আঁধারে চুরি | নজরুল বাউলের ঘরে লুটপাট

মো: জামান মিয়া

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মহব্বতপুর গ্রামে ঘটে গেছে এক হৃদয়বিদারক চুরির ঘটনা।
নগর বাউল নজরুলের ঘর লক্ষ্য করে রাতের আঁধারে হানা দেয় চোরের দল।
ঘরের বাহির থেকে মাটি খুঁড়ে ঘরের ভিতর থেকে নিয়ে যায় দুটি মোবাইল ফোন এবং সঞ্চিত নগদ অর্থ।

নজরুল একজন গরিব, সংগ্রামী বাউল শিল্পী। গানই তাঁর জীবিকা, গানই তাঁর জীবন।
এই চুরির ঘটনায় তিনি পড়েছেন মারাত্মক সংকটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন পল্লী ডাক্তার ওমর ফারুক,
জলিল মিয়া এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তারা বলেন,
“এই ধরনের চুরি গ্রামের নিরাপত্তার জন্য বড় হুমকি। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করা।”

নজরুল বাউল সকলের প্রতি আহ্বান জানিয়েছেন—
“আমার মতো যেন আর কোনো ঘরে এই ঘটনা না ঘটে,
সবারই উচিত সচেতন হওয়া, প্রতিবেশীর খোঁজ রাখা,
আর প্রশাসনের উচিত রাতে টহল বাড়ানো।”

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এই প্রতিবেদন সামনে আনার মূল উদ্দেশ্য—
গ্রামাঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করা এবং গরিব মানুষের পাশে দাঁড়ানো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর