1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

মালামাল সহ তিন চো*রকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ

সৈয়দ সাজন আহমেদ রাজু  ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২১৫ বার পঠিত

মালামাল সহ তিন চো*রকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ

সৈয়দ সাজন আহমেদ রাজু  ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ধনবাড়ীতে চো*রাই মালামাল সহ তিন চো*রকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায় ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইসপিনজাপুর গ্রামের বাদী মোঃ ফজলুল ইবনে নুরের জামাতা এবিএম আসাদুজ্জামানের বাসায় গত ২৩ এপ্রিল রাত্রি আনুমানিক ১০ ঘটিকায় থেকে ভোর পর্যন্ত কোন এক সময় চো*র/চো*রেরা বসত ঘরে রক্ষিত ১৫ হাজার টাকা, দুটি ব্যাটারি বিশিষ্ট একটি আইপিএস ,একটি ৩২ ইঞ্চি ওয়ালটন এলইডি, টিভি ,দুটি সিসি ক্যামেরা, ওয়াইফাই রাউটার চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে ধনবাড়ী আমবাগান নিবাসী আসাদুজ্জামানের শশুর মোঃ ফজলুল ইবনে নুর গত ২৫ এপ্রিল একটি মামলা দায়ের করেন ।মামলা নং ১১ ৩৮০/৪৫৭ পেনাল কোড ১৮৬০। এ মামলাটি আমলে নিয়ে ২৪ ঘন্টার মধ্যে চুরি যাওয়া সকল মালামাল উদ্ধার করে ধনবাড়ী থানা পুলিশ ।

এ বিষয়ে টাঙ্গাইল জেলার মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ ও পুলিশ পরিদর্শক তদন্ত মীর মোহাম্মদ সেলিম সাহেবের দিকনির্দেশনায় দ্রুত রহস্য উদঘাটন করতে সক্ষম হয় তদন্তকারী অফিসার এস আই ( নি:) মোঃ রাজিব হোসেন তালুকদার এবং ধনবাড়ী থানার চৌকস পুলিশ সদস্যবৃন্দ ।

উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা হলেন মধুপুর উপজেলার কাইতকাইত গ্রামের মোঃ ইব্রাহিম হোসেনের পুত্র মোঃ হারুন অর রশিদ , একই উপজেলার লোকদেও গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে মোঃ মোজাফফর হোসেন ওরফে মুজা পাগলা , অপরজন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ( চক হাটবাড়ি) বর্তমান ঠিকানা চালাষ উত্তরপাড়া মোঃ আলমাস হোসেনের ছেলে মোঃ হৃদয় হাসান ওরফে লিটনকে একটি ব্যাটারি চালিত অটো সহকারে আটক করা হয় ।

১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তি জবানবন্দী প্রদান-পূর্বক টাঙ্গাইল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় । এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চলের সৃষ্টি হয়েছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর