1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

বার (১২) কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর।

ইমদাদুল ইসলাম যশোর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

বার (১২) কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর।

ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )ঃ

আইনের শাসন সমুন্ন রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গিবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও র‌্যাব বিভিন্ন সময়ে ফেনসিডিল, দেশী-বিদেশী মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

১৮ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখ ১২.০৫ ঘটিকায় র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন উপশহর ইউনিয়নের খাজুরা বাসস্ট্যান্ড মোড় হোটেল আল- সাফা এর সামনে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে।তাৎক্ষণিক আভিযানিক দলটি ১৮ মার্চ ২০২৫ খ্রিঃ ১২.১৫ ঘটিকার সময় উক্ত স্থানে পৌছালে একজন ব্যক্তি তার হাতে থাকা একটি ট্রাভেল ব্যাগ সহ কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা আসামী মোঃ শান্ত আহম্মেদ (২৩), পিতা- মোঃ আক্তার শেখ, মাতা- ফিরোজা বেগম, সাং- বাহিরমাদি সদরঘাট, ডাকঘরঃ বাহিরমাদি,ইউপি ০৩নং ফিলিপ নগর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া, এ,পি সাং- আগানগর ছোট মসজিদ, বাসা নং- ৪৯ (সোহাগ মিয়ার বাড়ি), ওয়ার্ড নং- ০১, থানা- দক্ষিন কেরানীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী’কে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশীকালে তার নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উক্ত ট্রাভেল ব্যাগ হতে মোট ১২ (বার) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয় । যার আনুমানিক মুল্য ২,৮০,০০০/- (দুই লক্ষ আশি হাজার টাকা মাত্র)।

আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে উক্ত মাদকদ্রব্য গাঁজা স্বল্প মূল্যে সংগ্রহ/ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর