1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ধনবাড়ীর ভাইঘাটের মিজানুর রহমান হ**ত্যা মামলার ১নং আসামী ঢাকা থেকে  আল-আমিন গ্রেফতার…

সৈয়দ সাজন আহমেদ রাজু  ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৬১ বার পঠিত

ধনবাড়ীর ভাইঘাটের মিজানুর রহমান হ**ত্যা মামলার ১নং আসামী ঢাকা থেকে  আল-আমিন গ্রেফতার…

সৈয়দ সাজন আহমেদ রাজু  ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খু**নের ঘটনায় ভিকটিমের স্ত্রী মোছাঃ শেফালী খাতুন বাদী হয়ে ঘটনার সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে ধনবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামী আল-আমিন হোসেনসহ এজাহারনামীয় অন্যান্য আসামীদের সাথে ভিকটিম মিজানুর রহমানের দীর্ঘদিন যাবৎ জমি-জমা নিয়া বিরোধ চলিয়া আসিতেছিল। উক্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে ইং ০২/০৫/২০১৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৭:৩৫ ঘটিকার সময় আসামী আল-আমিনসহ অন্যান্য আসামীরা ভিকটিম মিজানুর রহমানকে উপর্যুপরি আ*ঘা*ত করিয়া গুরুতর আহত করে।

ভিকটিমের ভাই মিনহাজ উদ্দিন ও তাহার চাচা আঃ ছালাম মোবাইল ফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থল হইতে ভিকটিমকে উদ্ধার করিয়া প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উক্ত হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে ভিকটিমকে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়া গেলে উক্ত হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ভিকটিম মিজানুর রহমানকে মৃ**ত ঘোষনা করেন।

ঘটনার সংবাদ পাওয়া মাত্র মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল, টাঙ্গাইল এর নেতৃত্বে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মোঃ সেলিমসহ অন্যান্য অফিসার-ফোর্স একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেন, ঘটনার বিষয়ে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন এবং ঘটনার সাথে জড়িত আসামীদের তথ্য সংগ্রহ করেন।

উক্ত বিষয়ে ভিকটিমের স্ত্রী মোছাঃ শেফালী খাতুন (৩২), পিতা-মোঃ সেকেন্দার আলী, স্বামী-মৃত মিজানুর রহমান, সাং-স্যান্ডালপুর, থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল বাদী হয়ে এজাহার দায়ের করিলে ধনবাড়ী থানার মামলা নং-০২, তারিখ-০৪/০৫/২০২৫ খ্রি. ধারা-১১৪/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়।

উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করলে মধুপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধনে অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ ও পুলিশ পরিদর্শক তদন্ত মীর মোঃ সেলিম স্যারদের দিকনির্দেশনায় দ্রুত মামলার রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামী গ্রেফতারের জন্য মামলার তদন্তকারী অফিসার এস আই মোঃ আকরাম হোসেন খানসহ এস আই মোঃ রাজীব হোসেন তালুকদার এবং ধনবাড়ী থানার একটি চৌকস টিম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহের মাধ্যমে মামলার ০১নং আসামী আল-আমিন হোসেন (২৫), পিতা-আমান আলী, সাং-স্যান্ডালপুর, টাঙ্গাইলকে ঢাকা হতে ইং ১০/০৫/২০২৫ খ্রিঃ গ্রেফতার করা হয়।

মামলার অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার বিষয়ে “সাংবাদিককে” ধনবাড়ী থানার ওসি এসএম শহিদুল্লাহ বলেন পুলিশের অভিযান অব্যাহত আছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর