
*ঈদের আনন্দ হোক নিরাপদ, মাদক ও কিশোর গ্যাংমুক্ত উত্তরা তুরাগ ৫৪ নং ওয়ার্ড গড়ার আহ্বান *হাজী জহিরুল ইসলাম
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধিঃ
তুরাগ থানাধীন ৫৪ নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী হাজী জহিরুল ইসলাম ,।একইসাথে ওয়ার্ড বাসিকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত রাখতে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে।
ঈদের এই দিনে ত্যাগ ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, এমন প্রত্যাশা ব্যক্ত করে হাজী জহিরুল ইসলাম বলছেন, উৎসবের আনন্দ তখনই পূর্ণ হয় যখন তরুণ প্রজন্ম নিরাপদ ও সুস্থ পরিবেশে বেড়ে ওঠে।
গত কয়েক মাস ধরে ৫৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাদক সেবন ও কিশোর গ্যাংয়ের উপদ্রব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে ঈদকে সামনে রেখে মসজিদের খুতবা, মহল্লা কমিটি ও যুব সংগঠনগুলো সচেতনতামূলক আলোচনার উদ্যোগ নিয়েছে।
হাজী জহিরুল ইসলাম বলেন “ঈদ মানে মিলন। এই মিলনের সময়েই আমাদের দায়িত্ব হলো ছোট ভাই-বোনদের খোঁজ রাখা, তাদের খেলার মাঠ, পড়াশোনা আর ভালো সঙ্গ নিশ্চিত করা। মাদক আর গ্যাং কালচারকে না বলতে হবে পরিবার থেকেই।”
হাজী জহিরুল ইসলাম জানান, পুলিশের টহল বৃদ্ধির পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইনের মাধ্যমে কিশোরদের ইতিবাচক কাজে যুক্ত রাখতে পারলে পরিস্থিতির উন্নতি সম্ভব।
*ঈদ মোবারক।