
*মাদকমুক্ত, কিশোরগ্যাংমুক্ত, চাঁদাবাজমুক্ত ৫৪ নং ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর পদপ্রার্থী হারুনুর রশিদ খোকা*
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরাঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডকে মাদকমুক্ত, কিশোরগ্যাংমুক্ত ও চাঁদাবাজমুক্ত একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন কাউন্সিলর পদপ্রার্থী ও তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ খোকা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫৪ নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ঈদুল আজহা আমাদের শেখায় আত্মত্যাগ ও ভ্রাতৃত্বের বন্ধন। এই বন্ধনকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাকে বদলে দিতে পারি।”
তিনি আরও বলেন, “বর্তমানে মাদক, কিশোরগ্যাং ও চাঁদাবাজি আমাদের সমাজের জন্য বড় হুমকি। যুব সমাজকে রক্ষা করতে হলে এই তিনটি ব্যাধি দূর করতে হবে। আমি নির্বাচিত হলে আইনশৃঙ্খলা বাহিনী, অভিভাবক ও এলাকার সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে ৫৪ নং ওয়ার্ডকে নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে প্রতিষ্ঠা করব।”
মোঃ হারুনুর রশিদ খোকা ওয়ার্ডবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আপনাদের সহযোগিতা পেলে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক ওয়ার্ড উপহার দিতে পারব। ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক।”
উল্লেখ্য, মোঃ হারুনুর রশিদ খোকা দীর্ঘদিন ধরে তুরাগ এলাকায় বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।