1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ঢাকা উত্তর সিটি ২০ নং ওয়ার্ড সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত

ঢাকা উত্তর সিটি ২০ নং ওয়ার্ড সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা মহানগর উত্তর বনানী থানা বিএনপি’র পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বনানী থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 20 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান মিজান ।এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদুল আযহার প্রকৃত তাৎপর্য তুলে ধরে ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষাকে সমাজে প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, পবিত্র কোরবানি মানুষকে আত্মত্যাগ, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদুল আযহার মূল শিক্ষা।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২০ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ নাগরিক সুবিধা, সামাজিক উন্নয়ন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি একটি স্মার্ট, আধুনিক ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে কাজ করবেন। সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

একই সঙ্গে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান এর পক্ষ থেকেও ২০ নং ওয়ার্ডবাসীসহ দেশের সর্বস্তরের মুসলিম জনগোষ্ঠীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান বলেছেন, হযরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য মুসলিম উম্মাহর জন্য এক অনন্য দৃষ্টান্ত। কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, ইমান ও আল্লাহভীতি—এই শিক্ষাই সমাজে শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠার পথ দেখায়।তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্মার্ট ২০ নং ওয়ার্ড গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং এ লক্ষ্যে জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ।

তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর