1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন উওরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহবায়ক ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন শিশির। 

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন উওরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহবায়ক ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন শিশির।

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধিঃ

২৬ মে ২০২৬:* পবিত্র ঈদুল আজহার উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রিয় ৫১ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আসন্ন সিটি নির্বাচনে ৫১ নং কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন শিশির। শুভেচ্ছা বার্তায় তিনি প্রিয় ৫১ নং ওয়ার্ডকে দখল- চাঁদাবাজ, সন্ত্রাস , মাদক ,এবং কিশোর গ্যাং মুক্ত একটি মডেল ৫১ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মঙ্গলবার সন্ধ্যায় প্রিয় ৫১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদুল আজহার ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ -শান্তি ও সমৃদ্ধি। এই ঈদে আমাদের শপথ হোক, আমরা সবাই মিলে একটি নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য প্রিয় ৫১ নং ওয়ার্ড গড়ে তুলব।”

*নির্বাচনী অঙ্গীকার*
প্রিয় ৫১ নং কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন শিশির তার বক্তব্যে প্রিয় ৫১ নং ওয়ার্ডের প্রধান চারটি সমস্যা চিহ্নিত করে তা সমাধানের রূপরেখা তুলে ধরেন:

– ফুটপাত অবৈধ স্থাপনা, দখল ও চাঁদাবাজ মুক্ত ৫১ নং ওয়ার্ড*: “৫১ নং ওয়ার্ডে কোনো ব্যবসায়ীকে, বা পরিবহন শ্রমিককে চাঁদা দিতে হবে না। চাঁদাবাজদের সামাজিকভাবে প্রতিহত করা হবে। প্রশাসনের সাথে সমন্বয় করে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”

– *সন্ত্রাস নির্মূল*: “এলাকায় কোনো ধরনের সন্ত্রাস, দখলদারিত্ব ও ভূমিদস্যুতা চলবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাই হবে আমার প্রথম কাজ।”

*মাদক বিরোধী অভিযান*: “মাদক যুব সমাজকে ধ্বংস করে দেয়। স্কুল-কলেজগামী ছাত্র ও যুবসমাজকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি ও খেলাধুলার পরিবেশ তৈরি করা হবে।”

*কিশোর গ্যাং প্রতিরোধ*: “কিশোররা যেন বিপথে না যায় সেজন্য অভিভাবকদের নিয়ে নিয়মিত মতবিনিময়, কাউন্সেলিং এবং প্রতিটি সেক্টরে সাংস্কৃতিক ও ক্রীড়া ক্লাব গড়ে তোলা হবে।”

*এলাকাবাসীর প্রতিক্রিয়া*
শিশিরের এই ঘোষণায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয় বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ মাহাবুব, গোলাম মাওলা, নুরুজ্জামান, নিজামউদ্দিন ,সামীম রেজা,বেলাল হোসেন মোঃ হাসান,, ওনার বলেন, “আমরা ওয়ার্ডবাসী ও ব্যবসায়ীরা শিশির ভাইয়ের কথায় আমরা আশার আলো দেখছি। যেকোনো সমস্যা ব্যবসায়ীদের পাশে থাকে”

উপস্থিত বিএনপি নেতা মোঃ ওয়াসিম খান বলেন, “মোঃ আলমগীর হোসেন শিশির একজন দলের দূর সময়ের পরীক্ষিত ও ত্যাগী সৎ ও ধার্মিক নেতা। তিনি কাউন্সিলর নির্বাচিত হলে ৫১ নং ওয়ার্ডের সমস্ত কাজগুলোকে দ্রুত সম্ভবনা রয়েছে আমরা আশাবাদী ।”

মোঃ আলমগীর হোসেন শিশির বলেন, “আমি জনগণের সেবক হতে চাই, শাসক নয়। আপনাদের ভোট ও দোয়ায় নির্বাচিত হলে প্রিয় ৫১ নং ওয়ার্ড হবে ঢাকা উত্তরের মধ্যে সবচেয়ে নিরাপদ ও আধুনিক ওয়ার্ড। আমি সকলের সমর্থন ও সহযোগিতা চাই।”

পরিশেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে সবাইকে ঈদুল আজহার ত্যাগের শিক্ষায় উজ্জ্বীবিত হয়ে সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর