1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

রামগতির চরে নারী ও শিশুসহ দুই শতাধিক পর্যটক আটকা

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৯৪ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীবেষ্টিত চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নারী ও শিশুসহ অন্তত দুই শতাধিক পর্যটক আটকা পড়েছেন। শুক্রবার (২৯ মে) বিকালে তারা চরে গিয়ে আটকা পড়েন। গভীর রাত পর্যন্ত তাদের চরেই নিরাপদ আশ্রয়ে থাকতে হয়েছে।এদিকে খবর পেয়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে ঘটনাস্থলে গেছে পুলিশ। তবে নদীতে তীব্র ভাটা থাকায় তাৎক্ষণিকভাবে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।পুলিশ জানিয়েছে, জোয়ার এলেই ট্রলারযোগে তাদের নিরাপদে মূল ভূখণ্ডে ফিরিয়ে আনা হবে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা মেঘনা নদীর বেড়িবাঁধে ঘুরতে আসেন। স্থানীয়ভাবে এই বিনোদন কেন্দ্রটি ‘মিনি কক্সবাজার‘ হিসেবে বেশ পরিচিত।শুক্রবার বিকালে কয়েকটি ইঞ্জিনচালিত ট্রলারযোগে পর্যটকদের একটি বড় দল নদীবেষ্টিত চর আব্দুল্লাহতে বেড়াতে যান। পর্যটকদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছেন।পর্যটকরা চরে পৌঁছানোর পরপরই হঠাৎ মেঘনায় প্রচণ্ড ঝড়–বৃষ্টি শুরু হয়। মুহূর্তের মধ্যে নদী উত্তাল হয়ে উঠলে ট্রলার চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে পর্যটকরা আর ঘাটে ফিরে আসতে পারেননি এবং চরেই আটকে পড়েন।শুক্রবার রাত  সাড়ে ১১টার দিকে রামগতি থানার ওসি লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে জানান, চরে দেড় শতাধিক মানুষ আটকে পড়ার খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে নদীতে তীব্র ভাটা চলছে। তারা চরে নিরাপদে আছেন। জোয়ার এলেই ট্রলার সচল করা সম্ভব হবে এবং তাদের সবাইকে উদ্ধার করে নিয়ে আসা হবে।এ বিষয়ে জানতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।শেষ খবর পাওয়া পর্যন্ত, পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর