1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় উৎসবে রঙে রাঙা বৈশাখী মেলা

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৫১ বার পঠিত

ভালুকায় উৎসবে রঙে রাঙা বৈশাখী মেলা

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

আবারও প্রাণ ফিরে পেয়েছে ময়মনসিংহের ভালুকা। দীর্ঘ পাঁচ বছর পর বাংলা নববর্ষ ১৪৩২-কে ঘিরে আয়োজিত হয়েছে বহুল প্রতীক্ষিত বৈশাখী মেলা। এই মেলা কেবল বিনোদনেরই নয়, বরং ভালুকার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়ার পর গত পাঁচ বছরে আর বসতে পারেনি এই উৎসব।

ভালুকার বৈশাখী মেলার সূচনা আশির দশকের শুরুর দিকে। সময়ের পরিক্রমায় এটি ভালুকার সবচেয়ে জনপ্রিয় ও প্রত্যাশিত বার্ষিক উৎসবে রূপ নেয়।

প্রতি বছর মেলাটি ঘিরে থাকতো নানা আয়োজন—লোকজ সংস্কৃতির প্রদর্শনী, হস্তশিল্পের পসরা, শিশুদের খেলনা, গ্রামীণ খাবার, সাংস্কৃতিক পরিবেশনা এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ।

২০২০ সালে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে জনস্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় প্রশাসন মেলা আয়োজন সাময়িকভাবে বন্ধ রাখে। করোনা চলে গেলেও বৈশাখের সেই চেনা উৎসব ফিকে হয়ে গিয়েছিল।

অবশেষে এবার এসে আবারও সেই চেতনা দৃশ্য—রঙিন ব্যানার, মুখোশ, বেলুন, নাগরদোলা, শিশুদের কোলাহল, মাটির হাঁড়ি, বাঁশের বাঁশি আর ঘুড়ির পসরা নিয়ে ফিরে এলো বৈশাখী মেলা। ভালুকা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে বসা এই মেলায় অংশ নেয় হাজারো মানুষ।

স্থানীয় প্রবীণ শিক্ষক এ আর এম শামছুর রহমান বলেন, “পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আর ভালুকা সরকারি কলেজ মাঠের বৈশাখী মেলা ভালুকার ঐতিহ্য। দীর্ঘ দিন পর আবার পূর্ণ উদ্যমে মেলা উদযাপিত হচ্ছে ভালুকায় এটা আনন্দের।

শুধু ভালুকার মানুষ নয়, আশপাশের উপজেলার লোকজনও এই মেলা দেখতে আসেন। কেউ আসেন পরিবারের সদস্যদের নিয়ে, কেউবা পুরোনো বন্ধুদের সঙ্গে মিলিত হতে। মেলার মাঠে হঠাৎ দেখা হয়ে যাচ্ছে বহু পুরনো পরিচিত মুখের সঙ্গে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “বৈশাখ আমাদের সংস্কৃতি ও জাতীয় ঐক্যের প্রতীক। আমরা চাই এ উৎসবকে ঘিরে মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে উঠুক।”

ভালুকার এই বৈশাখী মেলা আমাদের মনে করিয়ে দেয়, সংস্কৃতি কখনো হারিয়ে যায় না—কেবল বিরতি নেয়। ঠিক সময়ে, ঠিক আবেগে, তা আবার ফিরে আসে। আর ফিরে আসে আগের চেয়েও বড় উদ্দীপনায়।

পাঁচ বছর পর সেই রঙিন ঢেউ ফের বয়ে চলেছে ভালুকা জুড়ে—স্মৃতির টান, ঐতিহ্যের মান আর প্রাণের গান নিয়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর