
মোঃসোহাগ মিয়া বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলায় বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোতাহার হোসেন তালুকদার যুগ্ন আহ্বায়ক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ।
এই সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি ময়মনসিংহ বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম এনায়েতুল্লাহ কালাম আহবায়ক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব সিদ্দিকুর রহমান আহবায়ক ফুলপুর উপজেলা বিএনপি মোহাম্মদ হেলাল উদ্দিন হেলু সদস্য সচিব ফুলপুর উপজেলা বিএনপি মোঃ আব্দুল সালাম সোবহান সদস্য সচিব তারাকান্দা উপজেলা বিএনপি।
এ সময় প্রধান অতিথি এডভোকেট ওয়ারেস আলী মামুন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন ও তারাকান্দ উপজেলা বিএনপির নেতা কর্মীদের বিভিন্ন দিক নির্দেশমূলক বক্তব্য রাখেন।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।