1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আশুলিয়া বিদেশি অস্ত্রসহ জিয়া দেওয়ান গ্রেপ্তার

মনির মন্ডমোঃল,সাভারঃআশুলিয়া
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার পঠিত

আশুলিয়া বিদেশি অস্ত্রসহ জিয়া দেওয়ান গ্রেপ্তার

মনির মন্ডমোঃল,সাভারঃ

আশুলিয়ায় একটি কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি ছোড়ার ঘটনায় জিয়া দেওয়ান (৪০) নামে একজনকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির।

এর আগে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃত সে, ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবোর ফুলবাগান এলাকার আলী দেওয়ান নেওয়াজের ছেলে জিয়া দেওয়ান।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির বলেন, গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবোর ফুলবাগান রোড এলাকায় এসএএস প্যাকেজিং কারখানার ওয়েস্টিজ কার্টুনের ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় নিজ অবস্থান জানান দেওয়া ও আদিপত্য বিস্তারে অবৈধ বিদেশি পিস্তুল দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন জিয়া দেওয়ান। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান চালিয়ে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। পরে জিয়া দেওয়ানের দেওয়া তথ্যমতে, তারই বাড়ির পারিবারিক কবরস্থানের কলাগাছের গোড়া থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় একটি খালি ম্যাগাজিন ও একটি গুলির খোসাও উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর