1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

উত্তরায় ৩০০ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উওরাস্হ বগুড়া সোসাইটির মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার

নিউজ ডেক্সঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৭০ বার পঠিত

উত্তরায় ৩০০ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উওরাস্হ বগুড়া সোসাইটির মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার

নিউজ ডেক্সঃ

মানবিকতা যেখানে হারিয়ে যেতে বসেছে, সেখানে এক ঝলক আশার আলো দেখাল উওরাস্হ বগুড়া সোসাইটি। রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী আয়োজন।

সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে ৩০০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা ছড়িয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উওরাস্হ বগুড়া সোসাইটির আহ্বায়ক মোঃ নাহিদ রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মোশাররফ হোসেন চৌধুরী। প্রধান অতিথির আসন গ্রহন করে তিনি বলেন,
“উওরাস্হ বগুড়া সোসাইটি শুরু থেকেই মানবিক কার্যক্রমে বিশ্বাসী। আমাদের লক্ষ্য হলো—অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের কষ্ট ভাগাভাগি করে নেওয়া এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
মোঃ সজিউল ইসলাম সজল, সদস্য সচিব
এম এম আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক
মোঃ রাজু সরকার,মোঃ জাহাঙ্গীর হোসেন,মোঃ বিপ্লব,মোঃ তোতা মিয়া সরকার,মিডিয়া সেল প্রধান ও সংগঠনের অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এই মহতি উদ্যোগে।

খাবার বিতরণ কার্যক্রমটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অসহায় মানুষের হাতে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়,উপকারভোগীরা তাঁদের মুখে হাসি ও চোখে কৃতজ্ঞতা নিয়ে খাবার গ্রহণ করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা শুধু খাদ্য সহায়তায় সীমাবদ্ধ থাকতে চান না। ভবিষ্যতে শিক্ষা সহায়তা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তদান কর্মসূচি, এবং শীতবস্ত্র বিতরণের মতো আরও সামাজিক কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

উওরাস্হ বগুড়া সোসাইটির এমন উদ্যোগ শুধু উত্তরাবাসীর কাছেই নয়, বরং বৃহত্তর সমাজের জন্যও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর