
*মাদক ও কিশোর গ্যাং মুক্ত ৫৩ নং ওয়ার্ড গড়তে চাই: তুরাগ থানা বিএনপির আহ্বায়ক —আমানুল্লাহ ভূঁইয়া
মোঃ সোহাগ মিয়া উত্তরা প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ ভূঁইয়া।
তিনি বলেন, “আমি ৫৩ নং ওয়ার্ডকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত একটি নিরাপদ ও সুন্দর এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে এখনই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
আমানুল্লাহ ভূঁইয়া ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “পবিত্র ঈদুল আজহা সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। আসুন, এই ঈদের চেতনায় আমরা ভেদাভেদ ভুলে গিয়ে এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় একসাথে কাজ করি।”
স্থানীয় নেতাকর্মীরা জানান, ৫৩ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে সামাজিক সচেতনতা ও প্রশাসনিক কঠোরতা দুটোই প্রয়োজন। বিএনপি নেতার এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।