
নিউজ ডেক্সঃ
ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৪নং সিংহেশ্বর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং সিন্দেশ্বরে সাবেক সফল চেয়ারম্যান উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম তালুকদার। এ সময় আমিরুল ইসলাম তালুকদার সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন। আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুর রউফ মাস্টার সাবেক সভাপতি ৪ নং সিন্দেশ্বর ইউনিয়ন বিএনপি।আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।