
জাহাঙ্গীর হোসেন বিশেষ প্রতিনিধি ঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তারাকান্দা সদরে
ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাকান্দা উপজেলা শাখার সর্মথীত নেতৃবৃন্দর উদ্যোগে ” ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
১৮ মার্চ ( মঙ্গলবার) বাদ আসর তারাকান্দা নতুন বাজার এলাকার মাওলানা বাড়ি রোডের আল-কারিম মসজিদ প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন তারাকান্দা উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শাইখুল হাদিস হযরত মাওলানা মতিউর রহমান সাহেবের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন ময়মনসিংহ শাখার সহ-সভাপতি শেখ রওনকের সঞ্চালনায় এ সময় পবিত্র কুরআন হতে তেলাওয়াতে মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, মুফতি গোলাম মাওলা ভূইয়া। তিনি ১৪৭, ময়মনসিংহ-২( ফুলপুর-তারাকান্দা) আসনের হাতপাখা মার্কার নমীনেশন প্রত্যাশী।
বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিএনপি, তারাকান্দা উপজেলা শাখার নবাগত আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সংগ্রামী নেতা জননেতা আব্দুল মালেক (অবসরপ্রাপ্ত কর্পোরাল) বাংলাদেশ সেনাবাহিনী । মাওলানা আজিজুল হক আজাদী সিনিয়র সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাকান্দা উপজেলা শাখা। মুফতি এনামুল হকসহ শীর্ষ নেতৃবৃন্দ।